ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:৪০
logo
প্রকাশিত : নভেম্বর ২৯, ২০২৪

ইসকন নিষিদ্ধ ও আইনজীবী আলিফ হত্যার বিচারের দাবিতে সাটুরিয়ায় বিক্ষোভ ও সমাবেশ

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়ায় উগ্রবাদী ও সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবি এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলার সাধারণ মুসল্লিরা।

শুক্রবার বাদ জুমা মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম বাজারে সর্বস্তরের মুসল্লিদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে হয়। মিছিলটি দড়গ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে সিএনজি স্ট্যান্ডে এসে শেষ হয়।বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, সাটুরিয়া উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা আলতাফ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দড়গ্রাম ইউনিয়ন যুব বিভাগ সভাপতি মো. আমিনুল ইসলাম, ইসলামী ছাত্র শিবির দড়গ্রাম ইউনিয়ন সভাপতি মোহাম্মদ রিপন আল মামুন।

এসময় বক্তারা বলেন, সংখ্যালঘু বলতে আমরা কিছু বুঝি না। সম্প্রীতির দেশ আমরা গঠন করতে চাই কিন্তু সন্ত্রাসী সংগঠন ইসকন নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে উঠে পড়ে লেগেছে। আদালত চত্বরে নৃশংস হত্যাকাণ্ড তার একটি প্রমাণ। তারাই মূলত ফ্যাসিস্ট আওয়ামীলীগের জঙ্গি সংগঠন। ইসকন নিষিদ্ধ করে দ্রুত হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। কোন ভাবেই বাংলার মাটিতে সন্ত্রাসী, উগ্রবাদী ইসকনকে ঠাঁই দেওয়া যাবে না।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram