ঢাকা
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:৫৮
logo
প্রকাশিত : নভেম্বর ৩০, ২০২৪

সোনাগাজীতে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী)  প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে শুক্রবার সন্ধ্যায় সুমাইয়া আক্তার (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে চরদরবেশ ইউনিয়নের দক্ষিণ চরসাহাভিকারী গ্রামের রিকশা চালক আবুল হাশেমের কন্যা।

পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, নিজ বাড়ির লাকড়ির ঘরে আড়ার সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ দেখতে পান তার ভাই আবুল হাসনাত । শনিবার দুপুরে ফেনী জেনারেল হাসপাতালে ময়না তদন্ত শেষে বিকালে পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়। এ ঘটনায় তার পিতা বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

সোনাগাজী মডেল থানার ওসি মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram