ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:০০
logo
প্রকাশিত : ডিসেম্বর ৪, ২০২৪

৪ ডিসেম্বর তাহিরপুর হানাদার মুক্ত দিবস পালিত

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: ৪ ডিসেম্বর সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালী পরবর্তী উপজেলা পরিষদ হল রুমে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাসেম।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ, ওসি তদন্ত শহিদুল, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, ডাঃ শফিকুল ইসলাম, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মোরাদ, উঃ শ্রীপুর ইউপি চেয়ারম্যান আলী হায়দার, বীর মুক্তিযুদ্ধা নুরুল ইসলাম(বাঘা), হারুনুর রশিদ, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক রুকন উদ্দিন, জামায়াত নেতা মোঃ সফিকুল ইসলাম, সমাজ সেবক আবুল হোসেন, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ও কলেজ অধ্যক্ষ ইয়াহিয়া তালুকদার, উপজেলা সাবেক ছাত্রদল সভাপতি মেহেদী হাসান উজ্জ্বল, ছাত্রদল সেক্রেটারি নাসির উজ্জ্বল, শ্রমিক নেতা আব্দুল আলীম ইমতিয়াজ যুবদলের আহ্বায়ক এনামুল হক, যুবদল নেতা তোজাম্মিল হক নাসরুম, ছাত্রদলের আহ্বায়ক আবুল হাসনাত রাসেলসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, অধ্যক্ষ, শিক্ষক, রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram