ঢাকা
৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৫৫
logo
প্রকাশিত : ডিসেম্বর ৪, ২০২৪

কাঁঠালিয়ায় দরিদ্র নারী পুরুষের মাঝে ৫০ লাখ টাকার সুদ মুক্ত ঋণ বিতরণ

কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়ায় সমাজসেবা অধিদপ্তরের পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রমের ৫০ লক্ষ টাকার সুদ মুক্ত ক্ষুদ্রঋণের চেক বিতরণ করা হয়েছে।

উপজেলা সমাজসেবা অধিদপ্তর এর আয়োজন করেন। আজ বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে এর আয়োজন করা হয়।

বরিশাল বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপ-সচিব) শাহ মোঃ রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের হাতে এ চেক তুলে দেন।

উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, ঝালকাঠি জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহপার পারভীন, সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, কাঁঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন।

উপজেলার ১৬৫ জন দরিদ্র নারী ও পুরুষের মাঝে ৫০ লাখ ২২ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram