ঢাকা
৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৪০
logo
প্রকাশিত : ডিসেম্বর ৪, ২০২৪

মঠবাড়িয়ায় নসিমন গাড়ী উল্টে শ্রমিক নিহত

মজিবর রহমান, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় নসিমন গাড়ী উল্টে রফিকুল ইসলাম (৩৮) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে সময় উপজেলার ধানীসাফা ইউনিয়নের আলগী বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত নির্মাণ শ্রমিক রফিকুল ইসলাম ধানীসাফা গ্রামের আঃ রশিদ তালুকদারের ছেলে।

স্থানীয়রা জানান, নিহত নির্মাণ শ্রমিক রফিকুল ইসলাম বিল্ডিং এর ঢালাই শেষে নসিমন গাড়ীতে ঢালাই মেশিন নিয়ে ফুলঝুরি থেকে আলগী পাতাকাটা বাজার ব্রিজ পার হয়ে বাড়ী ফিরছিলেন। এ সময় নসিমন গাড়ী উল্টে গিয়ে গাড়ীতে থাকা নির্মাণ শ্রমিক রফিকুল ইসলাম ঢালাই মেশিনের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। মঠবাড়িয়া থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নির্মাণ শ্রমিক রফিকুল ইসলামের লাশ উদ্ধার করে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram