ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:৪৩
logo
প্রকাশিত : ডিসেম্বর ৫, ২০২৪

সেনাবাহিনী প্রধান কর্তৃক ঘাটাইল সেনানিবাসে 'সেনানীড়' উদ্বোধন

টাঙ্গাইল প্রতিনিধি: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে জুনিয়র কমিশন্ড অফিসার এবং অন্যান্য পদবীর সেনাসদস্যদের জন্য ৫০০টি ফ্ল্যাটবিশিষ্ট নবনির্মিত পারিবারিক বাসস্থান 'সেনানীড়' উদ্বোধন করেছেন।

বৃহস্পতিবার বিকেলে ফলক উম্মোচন, বেলুন উড়ানো ও চাবি হস্তান্তরের মাধ্যমে এ ভবনের উদ্বোধন করেন তিনি।

এই ভবন নির্মাণের ফলে ঘাটাইল এরিয়ার চাকুরীরত সেনাসদস্যদের আবাসন সমস্যা নিরসন হবে বলে সেনাবাহিনী প্রধান আশা প্রকাশ করেন। তিনি ভবনটির বিভিন্ন ফ্লোর ঘুরে দেখেন এবং উপস্থিত সেনাসদস্য ও তাদের পরিবারের সাথে মতবিনিময় করেন। এর আগে তিনি ত্রিশাল সেনানিবাসে প্রস্তাবিত 'অলিম্পিক ভিলেজ' এর নির্মাণ সাইট পরিদর্শন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

উক্ত অনুষ্ঠানে জিওসি ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়া এবং ঘাটাইল এরিয়ার উর্ধ্বতন সেনাকর্মকর্তাগণ, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবীর সেনাসদস্য উপস্থিত ছিলেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram