ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:৩২
logo
প্রকাশিত : ডিসেম্বর ৬, ২০২৪

বেনাপোলে যানজট নিরসনে পুরাতন টার্মিনাল বন্ধ করে নতুন টার্মিনাল চালুর দাবি

যশোর প্রতিনিধি: যশোরের বেনাপোলে যানজট নিরসনে এক বছর আগে উদ্বোধন হওয়া বাস টার্মিনাল চালুর দাবিতে মানববন্ধন করেছে টার্মিনাল এলাকার বাসিন্দারা। শুক্রবার (০৬ ডিসেম্বর) বাস টার্মিনাল এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বেনাপোলের সচেতন মহল, বেনাপোল পৌরবাসি এবং বেনাপোল বৈষম্যবিরোধী ছাত্র জনতা কর্তৃক আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের বেনাপোল ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিরুল ইসলাম, বেনাপোল হাইস্কুলের সাবেক শিক্ষক আব্দুল মান্নান, সিএন্ডএফ ব্যবসায়ী হাফিজুর রহমান, শ্রমিক নেতা ইয়াকুব আলী প্রমুখ।

বক্তারা বলেন, বেনাপোল বন্দরনগরীকে যানজট মুক্ত রাখতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা সব বাস পৌর টার্মিনালে রাখতে হবে। ব্যবসা বাণিজ্যের সুবিধার্থে বেনাপোল বন্দর ও চেকপোস্ট থেকে পণ্যবাহী ট্রাক যাতে পণ্য নিয়ে যানজট ছাড়াই বেনাপোল থেকে বেরিয়ে যেতে পেরে তার সু-ব্যবস্থা করতে হবে। সরকার এই দাবি না মানে তাহলে সারা দেশের সাথে বেনাপোলের যোগাগোগ বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram