ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:১১
logo
প্রকাশিত : ডিসেম্বর ৬, ২০২৪

সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে ”ভয় নয় উদারতা দিয়ে মানুষের মন জয় করুন” এই স্লোগানকে সামনে রেখে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে অষ্টগ্রাম সদরে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে এ কর্মসূচী পালন করা হয়।

এ গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী।

এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু নাসের সুমন, উপজেলা বিএনপি’র সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক নিজামুল হক নজরুল, সাংগঠনিক সম্পাদক এস.এম. শাহীন, যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব আলী রহমার খাঁন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুয়েল মিয়া, সদস্য সচিব জুবায়ের হাসান ইয়ামিন, ছাত্রদলের আহবায়ক তিতুমীর হোসেন সোহেল, সদস্য সচিব আল-মাহমুদ মোস্তাকসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram