ঢাকা
৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৩৮
logo
প্রকাশিত : ডিসেম্বর ৮, ২০২৪

ভান্ডারিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে র‍্যাবের ৩ ভুয়া সদস্য গ্রেপ্তার

মজিবর রহমান, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুর জেলার ভান্ডারিয়ায় র‍্যাবের তিন ভুয়া সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। র‍্যাব সদস্য পরিচয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা।

রোববার (৮ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন– সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার মো. জালাল উদ্দিন খান (৪০), সিআইডি থেকে চাকরিচ্যুত শেরপুর জেলার কামারিয়া ইউনিয়নের মো. শেখ ফরিদ (৩২) ও ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খালিশপুর ইউনিয়নের মো. শিপন আলী সোহেল (৩৫)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান, পিরোজপুরে ইয়াছিন আলম চৌধুরীর নেতৃত্বে ডিবির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া পৌরসভাধীন ৩নং ওয়ার্ডে টিএন্ডটি রোড (কবিরাজ বাড়ি) সামনে থেকে আন্তঃজেলা ডাকাত চক্রের তিন পেশাদার সদস্যকে গ্রেপ্তার করে।

এ সময় তাদের কাছ থেকে ৪টি র‍্যাবের জ্যাকেট, একটি মাইক্রোবাস, খেলনা পিস্তল, দুই জোড়া হ্যান্ডকাপ, দুটি ওয়াকিটকি, দুটি এক্সট্রা নম্বরপ্লেট, চোখ বাঁধার কাপড়, র‍্যাবের কোটি, ব্যাটেল স্টিক, পুলিশের ট্রাউজার্স ও র‍্যাব লেখা আইডি কার্ড জব্দ করা হয়েছে।

পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের আরও জানান, এদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় মোট ১১টি মামলা বিচারাধীন আছে। উল্লিখিত ঘটনার পরিপ্রেক্ষিতে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার একটি মামলা রুজু করা হয়েছে। এ ছাড়া ডাকাত বাহিনীর মূলহোতাসহ অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram