ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:১৫
logo
প্রকাশিত : ডিসেম্বর ১১, ২০২৪

যশোরে এপিবিএনএ'র অতিরিক্ত পুলিশ সুপার ফখরুলসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

যশোর প্রতিনিধি: এপিবিএনএ'র অতিরিক্ত পুলিশ সুপার ফখরুল হাসানসহ র‍্যাবের ৬ সদস্যের বিরুদ্ধে যশোরের আদালতে মামলা হয়েছে। মামলায় অভিযুক্তরা র‍্যাব-১০'এ দায়িত্ব পালনকালে ক্রসফায়ারের ভয় দেখিয়ে জমি, ব্যবসা প্রতিষ্ঠান দখল, অর্থ আদায় ছাড়াও ক্ষমতার প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে এ মামলা করা হয়েছে।

বুধবার দুপুরে শিউলি খাতুন নামে এক ভুক্তভোগী যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি দায়ের করেন। বিচারক অধিকতর তদন্তের জন্য মামলাটি সিআইডির হস্তান্তরের নির্দেশ দিয়েছেন।

অপর অভিযুক্তরা হলেন, র‍্যাব-১০ এর সাবেক সদস্য সুবেদার কাজী বদরুল আলম (বিজিবি), এসআই (নিরস্ত্র) মোঃ আইয়ুব হোসেন, এসআই (সশস্ত্র) অশোক কুমার হালদার, এসআই (নিরস্ত্র) মোঃ আনিছুর জামান ও ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ মফিজুল আলম।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, এএসপি ফখরুল হাসান র‍্যাব-১০ এ দায়িত্ব পালনকালে ২০২২ সালের ১৪ এপ্রিল যশোরের ঝিকরগাছার কাশীপুর গ্রামের শাহজাহান ও তার নবম শ্রেণি পড়ুয়া সন্তান রায়হান কবিরকে তুলে নিয়ে একটি গোডাউনে আটকে রাখে। সেখানে ২দিন ধরে পিতা-পুত্রের ওপর অমানুষিক নির্যাতন চালিয়ে ও ক্রসফায়ারের ভয় দেখিয়ে জমি ও ব্যবসা প্রতিষ্ঠান লিখে নেয় ও চেকের মাধ্যমে অর্থ আত্মসাৎ করে। সব হারিয়ে শাহজাহান মালয়েশিয়া যাওয়ার সিদ্ধান্ত নেন এবং ২০২৩ সালের ২০ জানুয়ারি মালয়েশিয়ার উদ্দেশ্য রওয়ানা দেন। কিন্তু আগের রাতে এএসপি ফখরুল হাসান ক্ষমতার প্রভাব খাটিয়ে কেরানীগঞ্জ থানায় শাহজাহানকে আসামি করে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে হয়রানিমূলক মামলা দায়ের করে। এরপর থেকে প্রবাসে ফেরারী জীবন-যাপন করছে শাহজাহান। এ ঘটনায় ন্যায় বিচার পেতে তার স্ত্রী আদালতে এ মামলা করেছেন।

বাদী পক্ষের আইনজীবী অ্যাড. আব্দুল্লাহ-আল-নোমান জানান, অভিযুক্তরা র‍্যাব-১০'এ দায়িত্ব পালনকালে ক্রসফায়ারের ভয় দেখিয়ে জমি, ব্যবসা প্রতিষ্ঠান দখল, অর্থ আদায় ছাড়াও ক্ষমতার প্রভাব খাটিয়ে মামলা করে হয়রানি করেছেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে অধিকতর তদন্তের জন্য সিআইডির হস্তান্তরের নির্দেশ দিয়েছেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram