ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:৩০
logo
প্রকাশিত : জুলাই ৩০, ২০২৪

কক্সবাজারে ২ হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

জসিম সিদ্দিকী, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে পৃথক দুটি হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি আসামিদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত-৪ এর বিচারক মো. মোশাররফ হোসেন এ রায় ঘোষণা করেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শওকত বেলাল বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কক্সবাজার সদরের ভারুয়াখালী ইউনিয়নের ডাকাত শেরে ফরহাদ ভূঁইয়া ও অপর তিনজন মহেশখালীর মাতারবাড়ির মাইজপাড়া এলাকার আব্দুল মুনাফ, করিম দাদ ও শামসুল আলম।

এজাহার ও আদালত সুত্রে জানা যায়, ১৯৯৫ সালের ২০ ডিসেম্বর রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের বটতলী বাজারে ডাকাত শেরে ফরহাদের নেতৃত্বে ছুরিকাঘাতে হত্যা করা হয় ভারুয়াখালীর খোরশেদ আলম বাবুলকে। পরে বাবুলের বাবা বাদী হয়ে রামু থানায় মামলা দায়ের করেন। ১৬ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত এ রায় দেন।

অপরদিকে ১৯৯৪ সালের ৪ মার্চ মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের মাইজপাড়া এলাকায় আব্দুল মুনাফ, করিম দাদ ও সামসুল আলমের নেতৃত্বে পাঁচ থেকে ছয়জন লব্বত আলী নামে একজনকে গুলি করে হত্যা করেন। পরে স্বজনরা বাদী হয়ে হত্যাকারীদের বিরুদ্ধে মহেশখালী থানায় মামলা দায়ের করেন। সে মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা করে জরিমানা করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শওকত বেলাল বলেন, সাক্ষ্যগ্রহণ ও উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে বিচারক এ আদেশ দিয়েছেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram