ঢাকা
২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:০৭
logo
প্রকাশিত : আগস্ট ৮, ২০২৪

তারুণ্যের জোয়ারে এ যেনো নতুন এক বাংলাদেশ

এ যেনো নতুন এক বাংলাদেশ। চারিদিকে তারুণ্যের জোয়ার। নিজেদের দেশকে ঢেলে সাজাতে কাজ করে যাচ্ছেন শিক্ষার্থীরা। পথঘাটের ময়লা-আবর্জনা ধুয়ে মুছে পরিষ্কার করছেন। সেই সাথে নতুন বাংলাদেশকে কেমন দেখতে চান, তা ফুটিয়ে তুলছেন গ্রাফিতি আর দেয়ালিকায়।

কিছুদিন আগেই রংপুর শহরের প্রায় প্রতিটি দেয়ালেই গ্রাফিতি আর দেয়ালিকার মাধ্যমে প্রতিবাদ জানিয়েছিলো শিক্ষার্থীরা। আর এখন সেগুলো আবার তুলেও ফেলছেন তারা। দিচ্ছেন নতুন রূপ, আঁকছেন নতুন কোনো স্বপ্ন।

রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী লামিয়া মিশকাত তরিকার অভিব্যক্তিতে সুস্পস্টও হলো সেটি। জানালেন। যেমন বাংলাদেশ তারা চান সেটিই ফুটিয়ে তুলছেন রঙের তুলিতে।

তার মতো রংপুর জেলা স্কুলের দেয়ালে আঁকছিলেন আহসান উল্লাহ ইউনিভার্সিটির মাঈশা তাহসিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লামিশা মারজান, হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাদিয়া আরবীর মতো শিক্ষার্থীরাও। গ্রাফিতিতে তারা তুলে ধরছেন নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি।

রুপান্তরের বাংলাদেশ করতে গিয়ে সংঘাত-সংঘর্ষে রংপুরে অপরিচ্ছন্ন রাস্তা-স্থাপনা পরিস্কারের কাজ ইতোমধ্যে শেষ করেছেন ছাত্রছাত্রীরা। যাতে যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়, কলেজ, উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মাদরাসাসহ সবাই। প্রশাসনবিহীন সময়টাতে ট্রাফিকিংও করছেন তারা। তাদের কণ্ঠের দৃপ্ত উচ্চারণ, যা আমলে না নেয়ার সুযোগ নেই কারোই।

শুধু রাস্তাঘাট আর স্থাপনা নয়, শিক্ষার্থীরা চায় ময়লা থেকে পরিচ্ছন্ন হোক পুরো রাষ্ট্র। সকল অনিয়ম, দুর্নীতি, অন্যায্যতা দূর হোক স্বাধীন বাংলাদেশে।

এদিকে সচেতন নাগরিকরা বলছেন, শিক্ষার্থীদের কণ্ঠের ক্ষিপ্রতা বোঝার এখনই সময় নীতি নির্ধারকদের। তাদের মনস্তত্ব বুঝেই দেশগড়া শুরু করতে হবে সংশ্লিষ্টদের।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram