ঢাকা
২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:১৭
logo
প্রকাশিত : আগস্ট ৮, ২০২৪

পুলিশের কর্মবিরতি: গোপালগঞ্জে ট্রাফিকের দ্বায়িত্ব পালন করলো শিক্ষার্থীরা

গোপালগঞ্জ প্রতিনিধি: সারাদেশে পুলিশের কর্ম-বিরতির কারনে সড়কের যানযট নিরসনে দেশের অন্যান্য জেলার মতো গোপালগঞ্জেও ট্রাফিকের দ্বায়িত্ব পালন করলো শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে জেলা সদরের বিভিন্ন কলেজের বিএনসিসি’র সাথে সংযুক্ত শিক্ষর্থীরা রাস্তার মোড়ে মোড়ে অবস্থান নেয়। তারা শহরের প্রধান সড়কের পৌরপার্ক মোড়, লঞ্চঘাট মোড়, প্রেসক্লাব মোড় ও কাচা বাজার মোড়ে ট্রাফিকের দ্বায়িত্ব পালন করে।

সরজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা ট্রাফিকের দ্বায়িত্ব পালন করায় শহরের এই মূল সড়কটিতে বছরের অন্য সময়ের মতো কোন যানযাট ছিলনা। শিক্ষার্থীদের হাতে যাতে নাজেহাল না হতে হয় সেজন্য যানবাহন চালক ও মোটর-সাইকেল চালকরা ট্রাফিক মেনেই রাস্তায় চলাচল করেছে।

ট্রাফিকের দ্বায়িত্ব পালনকারী এসব বিএনসিসি শিক্ষার্থীরা জানায়, উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা বিএনসিসি ক্যাডেটগন নিজ নিজ কলেজ এলাকায় শহরের মেইনরোডে ট্রাফিকের দ্বায়িত্ব পালন করছি। যানবাহন চালক ও পথচারীরা ট্রাফিক আইন মেনে চলছে। এই দ্বায়িত্ব পালনে আমাদের কোন সমস্যা হচ্ছেনা, ভালই লাগছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram