ঢাকা
৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৩৮
logo
প্রকাশিত : আগস্ট ১৪, ২০২৪

আত্রাইয়ে রংতুলির শহীদ ফাহমিন গোল চত্বর

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত শহিদ ফাহমিন চত্বর তৈরি করেছেন ছাত্ররা। আত্রাই নদীর উপর নব-নির্মিত বৃহৎ আত্রাই সেতুর দক্ষিণ বাইপাসে তারা আপাতত রংতুলি দিয়ে “শহীদ ফাহমিন” গোল চত্বর তৈরি করেছেন। এটি তৈরির মধ্যদিয়ে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন ছাত্ররা।

জানা যায়, কোটা সংস্কার আন্দোলন চলাকালীন আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামের শেখ মোঃ আবু জাফর বাদশার ছেলে টঙ্গি সরকারী কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী ফাহমিন জাফর গত ১৮ জুলাই ঢাকার উত্তরা এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। শহীদ শেখ ফাহমিন জাফর কোটা সংস্কার আন্দোলনে একজন প্রথম সারির শিক্ষার্থী ছিলেন।

তিনি নিহত হবার পরদিন ১৯ জুলাই তার নিজ গ্রাম উপজেলার তারাটিয়া গ্রামে তাটে সমাহিত করা হয়। এদিকে গত ৫ আগষ্ট ছাত্র জনতার বিজয় অর্জনের পর আত্রাইয়ে শহীদ ফাহমিনের স্মৃতি ধরে রাখতে বিভিন্ন স্থানে স্থানে তার নামে ফলক তৈরির দাবি উঠে এলাকাবাসীর পক্ষ থেকে। এরই ধারাবাহিকতায় আত্রাইয়ের শিক্ষার্থীরা রংতুলি দিয়ে আত্রাই সেতুর দক্ষিণ বাইপাসে “শহীদ ফাহমিন” গোল চত্বর তৈরি করেন।

ছাত্র অনিক, মেহেদী, আশিক ফায়সাল জানান, রাস্তার যানজট নিরসনে এবং শহীদ ফাহমিনের স্মৃতি ধরে রাখতে এখানে “শহীদ ফাহমিন” গোল চত্বর তৈরি করা হয়েছে। এ স্থানে যানজট নিরসন ও দুর্ঘটনা এড়াতে স্থায়ী গোল চত্বর নির্মাণ অতীব জরুরী বলে মনে করেন ছাত্রসহ এলাকাবাসী।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram