ঢাকা
২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২৩
logo
প্রকাশিত : আগস্ট ১৮, ২০২৪

এইচএসসি পরীক্ষা: কুমিল্লায় অটোপাশের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

ব্যুরো চীফ, কুমিল্লা: কুমিল্লায় এইচএসসি পরীক্ষায় অটোপাসের দাবিতে বিক্ষোভ মিছিল ও কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান বরাবর স্মারকলিপি পেশ করেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। রবিবার (১৮ আগস্ট) দুপুরে কুমিল্লা নগরীতে কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিল করেছেন কুমিল্লা সিটি কলেজের ২০২৪ ব্যাচের শিক্ষার্থীদের একাংশ। দুপুর ১২টায় কুমিল্লা শিক্ষাবোর্ডের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে কুমিল্লা নগরীর কান্দিরপাড় সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি পূবালী চত্বরে আসে।

এ সময় ঘণ্টাব্যাপী বিক্ষোভে শিক্ষার্থীদের মাঝে বক্তব্য দেন মোঃ শরফুদ্দিন, মো:কামরুল ইসলাম, নাহিদ ইসলাম,নাঈম, আব্দুল আল ফাইন, আব্দুর রহমান, ববরার মানিক, আদিল, আশফাক, হিমেল, সিয়াম প্রমুখ।

বক্তারা বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে অনেক শিক্ষার্থী নিহত এবং আহত হওয়ার ঘটনা ঘটেছে। অনেকেই ঘর-বাড়িতে হামলার শিকার হয়েছেন। দেশের সার্বিক অস্থিতিশীল পরিস্থিতিতে চলমান এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের মানসিকতা নেই বেশির ভাগ পরীক্ষার্থীর। এ পরিস্থিতিতে করোনাকালীন সময়ে ২০২০ ব্যাচের শিক্ষার্থীদের প্রতি সহনশীল আচরণের মাধ্যমে যেভাবে অটোপাসের আওতায় আনা হয় একই পদ্ধতিতে ২০২৪ ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীদেরও অটোপাসের আওতায় আনার দাবি জানাই।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram