ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:৩৫
logo
প্রকাশিত : আগস্ট ২০, ২০২৪

গুজব ছড়িয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে সীমান্তে উত্তেজনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: বিজিবি

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান বলেছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর গুজব ছড়িয়ে লালমনিরহাট ও ঠাকুরগাঁও সীমান্তে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে জড়ো করা হয়েছিল। এসব লোকজনের মধ্যে একজনও প্রতিবেশি দেশে প্রবেশ করেনি। যারা দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে গুজব রটিয়েছে তাদের চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও বাকি দোষীদের গ্রেফতারে অভিযান চলছে।

মঙ্গলবার (২০ আগষ্ট) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা বড়খাতা হাইওয়ে থানা পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি জানান, বিজিবির রংপুর রিজিয়নের আওতায় রংপুর ও রাজশাহী বিভাগের ১৩ টি থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহায়তা করছে বিজিবি। এর মধ্যে লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম এবং হাতীবান্ধা হাইওয়ে থানা রয়েছে।

এ সময় বিজিবির রংপুর সেক্টরের কমান্ডার কর্নেল মামুনুর রশীদ, তিস্তা ব্যাটালিয়নের (৬১-বিজিবি) অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম ও পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram