ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:৩৪
logo
প্রকাশিত : আগস্ট ২০, ২০২৪

নাফনদী থেকে ২ অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

জসিম সিদ্দিকী, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে অজ্ঞাত পরিচয় দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গেল সোমবার বিকেলে এবং মঙ্গলবার (২০ আগষ্ট) বেলা ১১টার দিকে পৃথক সময়ে লাশ ২টির দেহ শাহপরীর দ্বীপ জেটি সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয়।

লাশ দুটি উদ্ধার করে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে দাফন করা হয়েছে। যদিও উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী জনপ্রতিনিধিদের মাধ্যমে লাশ দুটি দাফনের জন্য স্থানীয়দের নির্দেশনা দিয়েছেন।

এলাকাবাসী জানান, নিহত দু'জনের বয়স ৩০ থেকে ৩৫ বছর মধ্যে। তার মধ্যে মঙ্গলবার সকালে ভেসে আসা লাশটির হাত-পা বাঁধা ছিল। দু'জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয় বাসিন্দারা লাশ ভেসে আসার খবরটি উপজেলা প্রশাসনকে অবগত করে।

সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য আবদুস সালাম বলেন, ভেসে আসা লাশ দুটি স্থানীয় বাসিন্দাদের নয়। ধারণা করা হচ্ছে, দুজনই মায়ানমারের বাসিন্দা। সেখানে চলমান সংঘাতের মধ্যে দু'জনের মৃত্যু হয়েছে। লাশ দুটি নাফ নদী হয়ে ভেসে এসেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী বলেন, নিহত দু'জনের পরিচয় শনাক্ত না হওয়ায় বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram