ঢাকা
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:১৪
logo
প্রকাশিত : আগস্ট ২৩, ২০২৪

আড়াইহাজার থানা পুড়িয়ে লুটপাট, ৩০ হাজার লোকের বিরুদ্ধে মামলা

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: গত ৫ আগষ্ট বিকেলে শেখ হাসিনার পদত্যাগের পরপরই উত্তেজিত দূষ্কৃতকারীরা আড়াইহাজার থানা ভবনে ঢুকে পুলিশদেরকে মারধর করে থানা ভবনে অগ্নিসংযোগ করে থানায় থাকা যাবতীয় অস্ত্রসস্ত্র, গুলি, আসবাবপত্র, অন্যান্য মালামাল, মামলার আলামত ও বিভিন্ন প্রয়োজনীয় সরকারী মালামাল ও কাগজপত্র লুটপাট করে নিয়ে যাওয়ার বিষয়ে প্রায় ৩০ হাজার অজ্ঞাত লোককে আসামী করে একটি মামলা দায়ের করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে থানার এস আই রিপন আহাম্মেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এজাহার সূত্রে জানা যায় যে, ওই দিন বিকেল অনুমান ৩.৩০ টার দিকে প্রায় ২৫ থেকে ৩০ হাজার জন উত্তেজিত দূষ্কৃতকারী থানা পুলিশের দায়িতে থাকাকালে থানার প্রধান ফটক দিয়ে থানার ভবন ও থানা কম্পাউন্ডের ভিতরে প্রবেশ করে বিভিন্ন স্থাপনায় আগুন ধরিয়ে দিয়ে থানায় কর্তব্যরত পুলিশ সদস্যদেরকে মারপিটে আহত করে। এ সময় তারা থানার মালখানা ও অস্ত্রাগার থেকে বিভিন্ন মামলার আলামত স্বরূপ রাখা মালামাল ও কাগজপত্র, যাবতীয় অস্ত্র ও গুলি, ফার্নিচার সামগ্রী, কম্পিউটার, ল্যাপটপসহ যাবতীয় মালামাল লুটপাট করে নিয়ে যায়।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, লুটে নেয়া মালামালসহ অস্ত্রসস্ত্র নিজ নিজ মসজিদের ঈমাম এবং এলাকার গন্যমান্যদের মাধ্যমে থানায় জমা দেয়ার জন্য প্রতিটি মসজিদে নোটিশ পাঠানো হয়। কিন্তু এতে আশানুরূপ কাজ হয়নি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram