ঢাকা
১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:০৯
logo
প্রকাশিত : আগস্ট ৩০, ২০২৪

মোংলায় স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বৃক্ষরোপণ

মোংলা প্রতিনিধি: সার্ভিস বাংলাদেশের পক্ষ থেকে "গাছ লাগান, পরিবেশ বাচান", "গাছ আমাদের পরম বন্ধু " এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবছরও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (৩০ আগষ্ট) সকাল সাড়ে ৮ টায় নেছারিয়া খানকা শরীফ মাদ্রাসা চত্বরে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

এসময় ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানো হয়। এ তথ্য নিশ্চিত করেন সংগঠনের তথ্য সম্পাদক রেজা মাসুদ।

সার্ভিস বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মিলন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান হাফেজ জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান কমান্ডার, হাফেজ জোবায়ের, উপদেষ্টা আবু বকর ছিদ্দিক, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুর রউফ, যুগ্ম মহাসচিব আব্দুল জব্বার, শিক্ষা সম্পাদক মোঃ ইসলাম উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক হাদিউজ্জামান জাহিদ, পরিবেশ ও দুর্যোগ ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ আকাশ ইসলাম, মাদ্রাসার কোমলমতি ছাত্ররা প্রমূখ।এসময় পরিবেশ রক্ষায় আমাদের সকলকে গাছ লাগানোর উপর গুরুত্বারোপ করেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram