ঢাকা
১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:৩৮
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ৮, ২০২৪

মনপুরার মেঘনা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মনপুরা (ভোলা) প্রতিনিধি: ভোলার মনপুরার মেঘনা নদী থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (০৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টায় উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের কাউয়ারটেক সংলগ্ন পূর্ব পাশের মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

লাশটি দেখতে শত শত মানুষ ভিড় জমায়। স্থানীয়রা লাশটি নদীতে ভাসতে দেখে গ্রাম পুলিশকে খবর দেয়।
পরবর্তীতে খবর পেয়ে মনপুরা থানা থেকে পুলিশ এসে লাশ টি উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করে।

মরদেহটি অর্ধগলিত হওয়ায় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে, মরদেহটি ৪ দিন পূর্বে নিখোঁজ হওয়া বোরহানউদ্দিন উপজেলার এক জেলের লাশ বলে ধারনা করছেন তার পরিবার ও স্থানীয়রা।

এবিষয়ে মনপুরা থানার ওসি (তদন্ত) তারিক হাসান জানান, লাশটি উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ভোলায় মর্গে পাঠানো হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram