ঢাকা
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:২৩
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ১২, ২০২৪

কাপাসিয়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: অব্যাহত লোডশেডিং এবং বিদ্যুৎ অফিসের বিভিন্ন অনিয়মের কারনে গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর কাপাসিয়া জোনাল অফিস ঘেরাও করেছে বিক্ষুব্ধ গ্রাহকরা। বৃহস্পতিবার দুপুরে কাপাসিয়া সদর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জোনাল অফিস ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষুব্ধ বিদ্যুৎ গ্রাহকরা জানান, কাপাসিয়া উপজেলার সর্বত্র এলাকাজুড়ে চলছে ভয়াবহ লোডশেডিং। বিশেষ করে উপজেলার সর্বত্র সারাদিনে নামমাত্র বিদ্যুৎ থাকে। বিদ্যুৎ অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা গ্রাহকদের সাথে সব সময় অসৌজন্যমুলক আচরণ করে থাকে। ফলে বাধ্য হয়ে তারা বৃহস্পতিবার দুপুরে বিদ্যুৎ অফিস ঘেরাও করতে এখানে আসে। আমরা বিদ্যুৎ অফিসের বিভিন্ন অনিয়ম এবং বিদ্যুতের দুরাবস্থা থেকে মুক্তি চাই। বিদ্যুৎ না থাকলেও বিদ্যুৎ বিলের পরিমাণ কমছে না।

এদিকে বিদ্যুৎ অফিস ঘেরাওয়ের সংবাদ পেয়ে উপজেলা যুবদলের সদস্য সচিবচ জুনায়িদ হোসেন লিয়ন ঘটনাস্থলে গিয়ে লোকজনকে শান্ত করেন। পরে তিনি বিদ্যুৎ অফিসের ডিজিএম এর সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশস্ত করেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram