ঢাকা
২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৩
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ১৩, ২০২৪

শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে ভ্যান চালকের মৃত্যু

মফিজুল ইসলাম, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে রাজন হোসেন মোল্লা নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাতে। নিহত রাজন কাঁচেরকোল গ্রামের হারুন মোল্লার ছেলে।

এলাকাবাসীরা জানান, সারাদিন ভ্যান চালিয়ে রাজন মোল্লা বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক দশটার দিকে বাড়িতে আসে। বাড়িতে এসে বিদ্যুতের লাইন বন্ধ করতে গেলে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

এ বিষয়ে স্থানীয় কাঁচের কোল ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য সাহেব আলী জানান, বিদ্যুৎস্পৃষ্টে কাঁচের কোল গ্রামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে বলে সংবাদ শুনেছি।

শৈলকুপা থানার উপ পরিদর্শক আব্দুল জলিল বিদ্যুৎস্পৃষ্টে কাঁচের কোল গ্রামে রাজন মোল্লা নামের এক ব্যক্তি মারা গেছে বলে জানান।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram