ঢাকা
২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:১৩
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ১৭, ২০২৪

নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মানিক ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস,এম জিলানির উপর হামলা ও কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক শওকত আলী দিদারকে নৃশংস হত্যার প্রতিবাদে চৌমুহনীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য বরকত উল্যা ভুলুর পক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নজরুল ইসলাম এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষা চন্দ দাস, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আহছান উল্যা, পৌর বিএনপি সহ সভাপতি হাজী দুলাল, উপজেলা যুবদলের আহবায়ক রুস্তম আলী, মহিন উদ্নি রাজুসহ উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী প্রমুখ।

বিক্ষোভ মিছিলটি চৌমুহনী ব্যাংক রোড থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে চৌমুহনী পূর্ব বাজারে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত বক্তব্য খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন নেতৃবৃন্দ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram