ঢাকা
১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৫৬
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ১৮, ২০২৪

ডামুড্যার মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক সুজিত কর্মকার

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি: ডামুড্যা উপজেলায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন ডামুড্যা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকার।

জাতীয় শিক্ষা পদক ২০২৪ইং উপলক্ষে শিক্ষার মনোন্নয়ন বিশেষ অবদান রাখায় তাকে উপজেলা জাতীয় শিক্ষা পদক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নাসরীন বেগম সেতু সর্বোসম্মত ভাবে এ মনোনয়ন প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির সদস্য সচিব ও ডামুড্যা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুজ্জামান খান।

শরীয়তপুর সদর উপজেলার কৃতি সন্তান স্বনামধণ্য ফুটবলার প্রধান শিক্ষক সুজিত কর্মকার বলেন, সকলের সহযোগিতায় আমি ডামুড্যা উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছি। এ জন্য আমি প্রথমে আমার সৃষ্টিকর্তা ও পরে আমাকে যারা মনোনয়ন দিয়েছে ইউএনও ও মাধ্যমিক মহোদয়ের নিকট কৃতজ্ঞ। শ্রেষ্ঠ হওয়ায় আমি সত্যি আনন্দিত। এ সম্মানের জন্য শিক্ষার্থী, শিক্ষক ও প্রতিষ্ঠানের প্রতি আমার দায়বদ্ধতা অনেকাংশ বেড়ে গেলো। পুরষ্কার ও সম্মান মানুষকে দায়িত্বশীল করেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram