ঢাকা
১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:০৯
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ১৯, ২০২৪

শৈলকুপায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মাদলা গ্রামের ওয়াসিম আকরামের মেয়ে তায়েবা খাতুন (১২) রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় মৃত্যুবরণ করেছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায়।

এ বিষয়ে স্থানীয় মিজানুর রহমান নামের এক ব্যক্তি জানান, মেয়েটি রাস্তা পার হওয়ার সময় পিছন থেকে এসে একটা অটোরিকশা তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সে মারা যায়।

এ ব্যাপারে শৈলকুপা থানার উপ পরিদর্শক আব্দুল জলিল জানান, মাদলা গ্রামে রাস্তা পার হওয়ার সময় পিছন থেকে একটি অটোরিকশা এসে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram