ঢাকা
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:২৫
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২০, ২০২৪

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র ও গুলিসহ আরসা কমান্ডার গ্রেফতার

জেলা প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে একটি জি থ্রি রাইফেল ও ১০টি গুলিসহ নুরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) এর কমান্ডার ছিলেন বলে জানিয়েছেন এপিবিএন। গ্রেপ্তার নুরুল ইসলাম ১৩ নম্বর ক্যাম্পের গুলা হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উখিয়া পালংখালী ক্যাম্প-১৩ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার (২০সেপ্টম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন, ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর।

তিনি জানান, আর্মড পুলিশ ব্যাটালিয়নের গোয়েন্দা শাখা সূত্রে ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র আসছে এমন গোপন খবর পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি জি থ্রি রাইফেল ও ১০টি গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, নুরুল ইসলাম আরসার কমান্ডার হিসেবে রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা৷ 

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram