ঢাকা
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:০৯
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২০, ২০২৪

শপিংব্যাগে মিললো ভয়ংকর মাদক আইস, গ্রেফতার ১

জেলা প্রতিনিধি , কক্সবাজার: কক্সবাজারের রামুর গোয়ালিয়া এলাকা থেকে   ১কেজি ৬শ ২৫ গ্রাম আইসসহ একজনকে গ্রেফতার করেছে ৩০ বিজিবি।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় মরিচ্যায় অস্থায়ী তল্লাশি চৌকি বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত মো. ফায়সাল (১৯) রোহিঙ্গা ক্যাম্প-১ এর ইয়াছিনের ছেলে। আজ সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন রামু ব্যাটালিয়ন(৩০ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।

তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এক ব্যক্তি শপিংব্যাগসহ গোয়ালিয়া অস্থায়ী তল্লাশি চৌকি অতিক্রম করলে তল্লাশি চৌকিতে ডিউটিরত বিজিবি সদস্যদের সন্দেহ হয়। পরে হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ১কেজি ৬শ ২৫ গ্রাম আইস উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি।

তাকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram