ঢাকা
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:৫৭
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২১, ২০২৪

দোয়ারাবাজার সীমান্তে ভারতে পাচারের সময় ৮৮৫ কেজি ইলিশ জব্দ

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অভিযানে ভারতে পাচারের সময় ৮৮৫ কেজি বাংলাদেশি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।

শুক্রবার(২০ সেপ্টেম্বর)গভীর রাতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় এলাকায় অভিযান চালিয়ে ইলিশ মাছ জব্দ করা হয়।

বিজিবি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) আওতাধীন সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার বিওপির মৌলারপাড়  নামক সীমান্ত এলাকায় কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাসার আজাদের নেতৃত্বে টহলদল একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতে পাচারের সময়  বাংলাদেশ ভারতের সীমান্তে মেইন পিলার ১২৩৪/৩ এস হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মৌলারপাড় নামক স্থান থেকে ৮৮৫ কেজি বাংলাদেশি ইলিশ মাছ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২২ লাখ ১২ হাজার ৫০০ টাকা।।চোরাকারবারিরা বিজিবি টহল দলের টের পেয়ে ইলিশ মাছ ফেলে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। ফলে অভিযানে কাউকে আটক করা যায়নি। 

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান পিএসসি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত ৮৮৫ কেজি বাংলাদেশি ইলিশ মাছ স্থানীয় কাস্টমস এ জমা করা হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram