ঢাকা
৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৪৪
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৪, ২০২৪

মধুখালীতে গলায় ফাঁস নিয়ে গৃহবধূর আত্মহত্যা

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে গলায় ফাঁস নিয়ে রুমা বেগম (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে মধুখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের পশ্চিমগাড়াখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রুমা বেগম ওই গ্রামের সাগর ফকিরের স্ত্রী।

পারিবারিক ও স্থানীয় সুত্রে জানা গেছে, রুমার নানী সোফিয়া বেগমের নিজ বাড়িতে পশ্চিম সাইডের রুমে ফ্যানের সিলিংয়ের সাথে গলায় ওড়না প্যাঁচ দিয়ে ঝুলতে দেখলে চিৎকার চেঁচামেচি করলে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মধুখালী থানার এসআই নিজিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক পরবর্তী আইনী ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছেন। প্রাথমিক ভাবে জানা যায়, রুমার দুই বছরের ছেলে মাহমুদুল হাসান সাদাত ঠিক মত খাওয়া দাওয়া না করায় স্বামী সাগর ফকির তাকে রাগারাগি করলে অভিমান করে তিনি আত্মহত্যা করেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram