ঢাকা
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৫৭
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৫, ২০২৪

মানিকগঞ্জে ইছামতি নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর উপজেলার ইছামতি নদী থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নালী ইউনিয়নের হেলাচিয়া এলাকার ইছামতি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাবুদ্দিন খান জানান, স্থানীয়রা লাশটি নদীতে ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে ওই অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশীষ কুমার সার্নাল বলেন, লাশটির পরিচয় জানার চেষ্টা চলছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram