ঢাকা
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:৫৬
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৮, ২০২৪

লেফটেন্যান্ট তানজিম হত্যাকাণ্ডে গ্রেফতার আরও ২

কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার হত্যার ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে চকরিয়ার কাহারিয়া-ঘোনা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে যৌথবাহিনী।

জানা গেছে, গ্রেফতারকৃত নাছির ও তার সহযোগী এনাম সেনা কর্মকর্তা তানজিম সারোয়ারের মূল হত্যাকারী। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দুটি দেশিয় আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনেই হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। এ নিয়ে এখন পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করলো আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে, গত সোমবার রাতে ডুলাহাজারার মাইজপাড়া এলাকায় অভিযান চলাকালে ডাকাতের ছুরিকাঘাতে গুরুতর আহত হন লেফটেন্যান্ট তানজিম সারোয়ার। রামু সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram