ঢাকা
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:২২
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৯, ২০২৪

মিরসরাইয়ের খৈয়াছড়া ঝর্নায় পর্যটক প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: সারাদেশে ঝর্নার রানী হিসেবে খ্যাত ১০ স্টেপের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝর্নায় সংস্কার কাজ ও পর্যটকদের সুরক্ষা নিশ্চিতদের জন্য সাময়িকভাবে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধীন অন্যান্য ঝর্নায় পর্যটকদের প্রবেশ স্বাভাবিক থাকবে। ঝর্নায় ভ্রমণের সময় বনবিভাগের কর্মচারী অথবা ট্যুরিস্ট গাইড সাথে নিয়ে ভ্রমণ করার অনুরোধ জানিয়েছে বনবিভাগ।

শনিবার থেকে খৈয়াছড়া ঝর্নায় সংস্কার কাজ ও পর্যটকদের সুরক্ষা নিশ্চিতদের জন্য সাময়িকভাবে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম উত্তর বন বিভাগের বারৈয়াঢালা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম।

চট্টগ্রাম উত্তর বন বিভাগের বারৈয়াঢালা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম বলেন, ‘চলমান বিরূপ আবহাওয়া এবং সংস্কার কাজের জন্য খৈয়াছড়া ঝর্নাটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে শুক্রবার এই ঝর্নায় পাথর পড়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়। পানি এসে পাথরগুলো ভেঙে ভেঙে নিচে পড়ছে। যে কারণে ঝর্না থেকে ঝুঁকিপূর্ণ পাথর সরানোর কাজ চলছে। এ জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আগামী ২ অক্টোবরের মধ্যেই কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।’

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram