ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫২
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ৩০, ২০২৪

তাহিরপুর সীমান্তে পাচারকৃত চোরাই কয়লার নৌকা আটক করেছে মধ্যনগর থানা পুলিশ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের পাচারকৃত চোরাই কয়লা বোঝাই ইঞ্জিনের নৌকা আটক করেছে মধ্যনগর থানা পুলিশ। আটককৃত নৌকা ও চোরাই কয়লার মূল্য প্রায় ৮লাখ টাকা বলে জানা গেছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নদী পথে নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার সামনে অবস্থিত ডিপুতে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টা থেকে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন চারাগাঁও সীমান্তের লালঘাট এলাকার আদর্শগ্রাম, বাঁশতলা ও বড় মসজিদের সামনে ভারত থেকে কয়লা পাচার করে নৌকা বোঝাই শুরু করে শামসু মিয়া, সবুজ মিয়া, জামির আলী, শরাফত আলী, রুবেল মিয়া, রফ মিয়া, শফিকুল ইসলাম ভৈরব, জাহের আলী, ফারুক মিয়া, খোকন মিয়া, হারুন মিয়া, আব্দুল্লাহ, সোহেল মিয়া, বাবুল মিয়া, আনোয়ার হোসেন বাবলু, দীপক মিয়া, আইনাল মিয়া, রিপন মিয়া, সাইফুল মিয়া ও তোতলা আজাদগং।

সোমবার দুপুরে মধ্যনগর থানার সামনে অবস্থিত নদী দিয়ে কলমাকান্দা যাওয়ার সময় পুলিশ ২৫ টন চোরাই কয়লা বোঝাই ১টি ইঞ্জিনের নৌকা আটক করে। এসময় পুলিশের উপস্থিত টের পেয়ে নদী সাতরিয়ে শামসু মিয়া, শরাফত আলী, সবুজ মিয়া ও জামির আলী পালিয়ে যায়।

এ খবর পেয়ে স্থানীয় দালাল রাসেল মিয়া থানার সোর্স পরিচয় দিয়ে চোরাকারবারীদের সাথে ২০হাজার টাকা হলে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবে বলে রফদফা শুরু করে এবং চোরাই কয়লার ভুয়া কাগজপত্র বানানোর চেষ্টা চালায়।

এ ব্যাপারে সন্ধ্যা ৭টায় মধ্যনগর থানার ওসি সজিব রহমান বলেন, আমি বাহিরে আছি, থানায় গিয়ে আটককৃত অবৈধ কয়লা ও নৌকার ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram