ঢাকা
১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:১৭
logo
প্রকাশিত : অক্টোবর ২, ২০২৪

মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তির দাবিতে সাংবাদিক ইউনিয়ন যশোরের মানববন্ধন

যশোর প্রতিনিধি: আমার দেশ পত্রিকার সম্পাদক ড.মাহমুদুর রহমানের বিরুদ্ধে করা সকল মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে।

সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদের সঞ্চালনায় প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহকারি মহাসচিব মোঃ নুর ইসলাম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি এম আইউব, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি শেখ দিনু আহমেদ, সিনিয়র সদস্য এস এম সোহেল, জাগপার কেন্দ্রীয় নেতা নিজামুদ্দিন অমিত, এড মনোয়ার হোসেন মনু, যুবদল নেতা টমাস প্রমুখ।

এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি শহিদ জয়, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজল, সাইফুর রহমান সাইফসহ আরো অনেকে।

বক্তারা মানববন্ধন থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ড.মাহমুদুর রহমানকে মুক্তির দাবি জানান। তারা জানান, তিনি আইন মান্য করে আদালতে আত্মসমর্পণ করেছেন। কিন্তু আদালত তাকে মুক্তি না দিয়ে জেলে পাঠায়। জুলাই গণঅভ্যুত্থানের পর যেখানে অনেক সাধারণ মানুষ নিঃশর্ত মুক্তি পাচ্ছে। স্বৈরাচারমুক্ত বাংলায় এটা কাম্য নয়। আল্টিমেটাম দিয়ে তারা বলেন, আমরা সাংবাদিক সমাজ ৪৮ ঘন্টা সময় দিলাম সরকারকে। তাকে না ছাড়া হলে আন্দোলনের মাধ্যমে আমরা মুক্ত করবো তাকে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram