ঢাকা
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:৪৭
logo
প্রকাশিত : অক্টোবর ৫, ২০২৪

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা

মোরেলগঞ্জ  (বাগেরহাট) প্রতিবেদক: বাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৪। দিবসটি উপলক্ষে শনিবার বেলা ১০টার দিকে অনুষ্ঠিত র‌্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বদরুদ্দোজা। পরে  আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

‘শিক্ষকের কন্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গিকার’ এ প্রতিপাদ্য বিষয়ের ওপর অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. ছবির আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল ও জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন।

অন্যান্যের মধ্যে আলোচনা করেন বিএনপি নেতা মো. গিয়াস উদ্দিন তালুকদার, অধ্যক্ষ ড. মো. রুহুল আমীন, অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম, অধ্যক্ষ আব্দুল আলীম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, প্রধান শিক্ষক মো. ইউনুস আলী আকন, মো. জাকির হোসেন, মো. নুরুজ্জামান, মো. বেলায়েত হোসেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ, রেহানা রিয়া, এবাতেদায়ী মাদ্রাসার শিক্ষক নেতা আবুল আলা শরীফ প্রমুখ।

আলোচনা শেষে শিক্ষক সমাজ, দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram