ঢাকা
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:১০
logo
প্রকাশিত : অক্টোবর ৫, ২০২৪

গোপালগঞ্জে যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

গোপালগঞ্জ প্রতিনিধি: সারাদেশে শিক্ষকদের চরমভাবে বেইজ্জতি, শারিরিক নির্যাতন করার পরে দোষীদের
আইনের আওতায় না এনে এবং তার কোন বিচার না হলেও দেশব্যাপী ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৪’ অনেকটা জাকজমকভাবেই পালন বরা হয়েছে সারাদেশে।

সারাদেশের ন্যায় শনিবার (৫ অক্টোবর) গোপালগঞ্জে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৪’ পালন করা হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্দোগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সভাপতিত্বে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও যথাযথ মর্যাদায় ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৪’ উদযাপন করা হয়েছে। ‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্য নিয়ে শনিবার সকালে
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বীর মুক্তিযোদ্ধা ড. মো. মোবারক হোসেন, বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. শাহজাহান, জীব বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. সরাফত আলী, প্রক্টর ড. মো. কামরুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি মো. ফায়েকুজ্জামান মিয়াসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram