ঢাকা
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:০৩
logo
প্রকাশিত : অক্টোবর ৫, ২০২৪

নরসিংদীতে ছাত্র-আন্দোলনে নিহত শাওন হত্যাকারীদের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

নরসিংদী প্রতিনিধি: ছাত্র-জনতার আন্দোলনে নিহত শাওনের পরিবারের নিরাপত্তা ও হত্যাকারীদের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবারের সদস্যরা। এসময় সম্প্রতি শাওনের পরিবারকে আইনজীবী সমিতি কার্যালয়ে নিয়ে মামলা প্রত্যাহার করতে হলফনামায় স্বাক্ষর করানোর বিষয়টির নিন্দাও জানানো হয়।

শনিবার (০৫ অক্টোবর) সকালে শহরের চিনিশপুরস্থ নরসিংদী জেলা বিএনপির কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে নিহতের পরিবারের সদস্যরা। এসময় নিহত শাওনের মা হাসিনা বেগম, শাওনের ভাই ও মামলার বাদী অলিউল্লাহ, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক রাব্বাী মিয়াসহ জেলা ও মাধবদী থানা ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৯ জুলাই নরসিংদীর মাধবদীতে আন্দোলনের সময় আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে শাওন নিহত হয়। এরই প্রেক্ষিতে গত ১ অক্টোবর নরসিংদীর  মাধবদী থানায় শেখ হাসিনাসহ তার দোষরদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করি। এরই ধারাবাহিকতায় শেখ হাসিনাসহ তার দোষরদের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা তুলে নিতে চাপ প্রয়োগের পাশাপাশি নিরাপত্তা হীনতা দেখা দেয়।  গত ২ অক্টোবর আওয়ামীপন্থি আইনজীবীরা মামলা তুলে নিতে জোর পূর্বক স্বাক্ষর নেয়। আমরা আমার পরিবারসহ নরসিংদীতে নিহত ২২ জনের পরিবারের নিরাপত্তার পাশাপাশি দোষিদের বিচার দাবী করছি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram