ঢাকা
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:০৬
logo
প্রকাশিত : অক্টোবর ৮, ২০২৪

অষ্টগ্রামে শিয়ালের কামড়ে অর্ধশতাধিক আহত

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে শিয়ালের কামড়ে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যার পরে উপজেলার সদর ইউনিয়নের কলাপাড়া ও রংপুরহাটির আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সন্ধ্যায় একটি শিয়াল এলোপাতাড়ি ঘুরে রাস্তায় পথচারী এবং বিভিন্ন বসত বাড়িতে ঢুকে অর্ধশতাধিক মানুষকে কামড়ে গুরুতর আহত করেছে। এদের মধ্যে ২০ জন অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন এবং ৪ জনকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ওয়াহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram