ঢাকা
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:৫২
logo
প্রকাশিত : অক্টোবর ৮, ২০২৪

যশোরে চিহ্নিত সন্ত্রাসী সাগরকে পিটিয়ে হত্যা

যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া এলাকায় সন্ত্রাসী সাইফুল ইসলাম সাগর (৩৫) নামে এক এক সন্ত্রাসীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ অক্টোবর) রাতে যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া বাজার সংলগ্ন ব্রিজের কাছে এই ঘটনা ঘটে। রাতে ওই ঘটনার সময় সাগরকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে যশোর জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় রেফার করে কর্তব্যরত চিকিৎসক। ঢাকায় নেওয়ার পথে রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

সাগরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাই আশরাফুল ইসলাম আকাশ। আহত সাগর বালিয়া ভিকুটিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় বাসিন্দা এবং পুলিশ সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম সাগর এলাকার চিহ্নিত দুর্ধর্ষ সন্ত্রাসী এবং চাঁদাবাজ হিসেবে পরিচিত। ইতিপূর্বে সে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। ১০/১২ দিন আগে একটি অস্ত্র মামলায় জেল হাজত খেটে মুক্তি পান তিনি। সোমবার সন্ধ্যা ৭টার দিকে বালিয়া ভেকুটিয়া ব্রিজের ওপর সাগরকে একা পেয়ে অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা তাকে দুই পায়ে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, নিহত সাগরের পরিবার থেকে এখনো কেউ অভিযোগ করেনি। মামলা গ্রহন করার প্রক্রিয়া চলছে। তিনি জানান, সাগরকে কারা হত্যা করেছে বিষয়টি এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram