ঢাকা
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:৩২
logo
প্রকাশিত : অক্টোবর ৯, ২০২৪

কুমিল্লায় দুটি গাড়ি ভর্তি গাঁজা’সহ ৫ জন মাদক কারকারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, কুমিল্লা: কুমিল্লায় র‍্যাব-১১ এর অভিযানে দুটি গাড়ী ভর্তি ১০২ কেজি গাঁজা’সহ ৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। বুধবার (৯ অক্টোবর) রাতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন হোসেনপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে আসামী মোঃ দেলোয়ার হোসেন (৩০), সুমন (৩৭), মোঃ আব্দুল হালিম (৪০), মোঃ জাহিদ হাসান রতন (৪৫) এবং আব্দুর রব হাওলাদার (৭০) নামক ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ সময় আসামীদের হেফাজত হতে ১০২ কেজি গাঁজা ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার এবং একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত ১নং আসামী মোঃ দেলোয়ার হোসেন খাঁগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানাধীন মাটিরাঙ্গা গ্রামের মৃত বাবুল মিয়া এর ছেলে, ২নং আসামী সুমন কুমিল্লা জেলার দেবিদ্বার থানাধীন আলমপুর গ্রামের মৃত জসীম এর ছেলে, ৩নং আসামী মোঃ আব্দুল হালিম ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন মাদলা গ্রামের মৃত সিরাজ আলী এর ছেলে, ৪নং আসামী মোঃ জাহিদ হাসান রতন ঢাকা জেলার বংশাল থানাধীন আলু বাজার গ্রামের আব্দুল ছাত্তার এর ছেলে এবং ৫নং আসামী আব্দুর রব হাওলাদার ঝালকাঠি জেলার নলসিটি থানাধীন বিন নারায়ণ গ্রামের মৃত আব্দুল আজীজ হাওলাদার এর ছেলে।

গ্রেফতারকৃত আসামীরা জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, তারা দীর্ঘদিন ধরে জব্দকৃত প্রাইভেটকার ও মাইক্রোবাস ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‍্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়।

মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram