ঢাকা
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:১৮
logo
প্রকাশিত : অক্টোবর ১৩, ২০২৪

মধুখালীতে আওয়ামীলীগের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলা বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্টের মিছিলে আক্রমণ ও বাধা এবং মারধরের অভিযোগে স্থানীয় এক ছাত্রদলকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্রনেতা মো. তারিকুল ইসলাম বাদী হয়ে স্থানীয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ ও ছাত্রলীগ এর ২৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১৭০-১৮০ জনের বিরুদ্ধে মধুখালী থানায় এজাহার দায়ের করেছেন। গত ৮ অক্টোবর মামলাটি দায়ের করেন।

মামলায় উল্লেখযোগ্য আসামীরা হলেন- সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেল আওয়ামীলীগের সদস্য মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মির্জা আক্তারুজ্জামান খোকন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন মোল্যা, সাধারণ সম্পাদক অণিক, সাংগঠনিক সম্পাদক রাজিব সাহা, জেলা শ্রমিক লীগের মির্জা মাযহারুল ইসলাম মিলন, উপজেলা যুবলীগের মির্জা সুজন, সাবেক পৌর কাউন্সিলর আলমগীর হোসেন, জেলা যুবলীগের জাহিদুল ইসলাম, উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মহশিন বিশ্বাস কালু, পৌর ছাত্রলীগের সহ সভাপতি পল্লব মোল্যা, যুবলীগনেতা সোহান, আব্দুল্লাহ শরীফ, তরুন সাহা বাগান, কছির শরীফ,সাংবাদিক জুয়েল শরীফ, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীরীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরমান বাবু,ওবায়দুর খন্দকার, অসিম বিশ্বাস, শ্রমিক আশিক, কৃষক আইয়ুব আলীসহ আরো অজ্ঞাত ১৭০ থেকে ১৮০জনের নামে এজাহার দায়ের করেছেন।

মধুখালী থানা অফিসার ইনচার্জ এসএম নুরুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ধরণের একটি মামলা রুজু করা হয়েছে। বিবাদিরা লাঠি সোটা, রামদা, লোহার রড দিয়ে তাদের মিছিলে আক্রমণের অভিযোগ করেছেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram