ঢাকা
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:০৬
logo
প্রকাশিত : অক্টোবর ১৪, ২০২৪

টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেল সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকা রাস্তার পাশ থেকে উদ্ধার করা হয়। নিহতরে নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, রাবনা বাইপাস এলাকার এক মহিলা তার ফসলি জমিতে আবর্জনা পরিষ্কার করে সার দেওয়ার সময় একটি লাশ পড়ে থাকতে দেখে। পরে তিনি আশেপাশের লোকজনকে বিষয়টি অবগত করে। পরবর্তীতে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহম্মেদ বলেন, ৯৯৯ মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহতের লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। নিহতের হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা হত্যা করে লাশ এখানে ফেলে রাখে।

তিনি আরো বলেন, নিহতের বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর হবে। হত্যার রহস্য উদঘাটনে কাজ করা হচ্ছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram