ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:১৪
logo
প্রকাশিত : অক্টোবর ১৫, ২০২৪

আমার ছেলেকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে: রিফাতের বাবা

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে রিফাত (১৫) নামের এক যুবকের। শুক্রবার (১১ অক্টোবর) সকাল ৯টায় ঢাকা-কক্সবাজার রেলপথের সাতকানিয়া উপজেলার কেরানিহাটের উত্তরে মহাসড়কের রেলওয়ে ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রিফাত (১৫) সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ মরফলা মরিচ্ছা পাড়ার মাছ ব্যবসায়ী সুলতানের তৃতীয় পুত্র।

নিহত মামা বদিউল আলম জানান, গত (১১ অক্টোবর) শুক্রবার সকাল সাড়ে সাতটা থেকে নিখোঁজ হয় আমার ভাগিনা রিফাত। তিন দিন আগের কেরানীহাটের উত্তর পাশে ট্রেনে কাটা পড়ে যে অজ্ঞাত ব্যক্তি মারা গিয়েছে সেটা আমার ভাগিনা ছিল, তাকে আমার চিনতে পারি নাই। আমরা তার ব্যবহারে জুতা এবং শার্ট, মানিব্যাগ এবং চাবি দেখে চিনতে পারলাম সে আমার ভাগিনা রিফাত।

স্থানীয়রা জানান, রিফাত কিছুদিন ধরে ছদাহা এলাকায় তার বাবার মাছের ব্যবসা দেখাশুনা করতেন। তারা আরও বলেন, রিফাতে সাথে তাদের এলাকার এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে রিফাত হত্যার বিচার চাই প্রশাসনের কাছে।

নিহত রিফাতের বাবা মাছ ব্যবসায়ী সুলতান বলেন, গত বৃহস্পতিবার রাতে আমি তাকে পকেট খরচের জন্য টাকা দেই। রাতে ছদাহা এলাকায় আমার মাছ ব্যবসার অফিসের কর্মচারীদের সাথে রাতে ছিল। রিফাত তাদেরকে বলছে শুক্রবার সকালে কেরানীহাট রেল রাস্তায় তিনটা ছেলের সাথে দেখা করবে বলে অফিস থেকে সকাল সাড়ে সাতটায় নাস্তা করে চলে আসেন। তারপর থেকে সে নিখোঁজ ছিল।

তিনি আরও বলেন, রবিবার বিকালবেলা যখন কর্মচারীদের কাছ থেকে জিজ্ঞাসা করি তখন তারা বলেন, রিফাত তো শুক্রবার সকালে কার সাথে দেখা করবে বলে চলে আসেন। আমার ছেলেকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। প্রশাসনের কাছে অনুরোধ হত্যাকারীদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram