ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:১৫
logo
প্রকাশিত : অক্টোবর ১৮, ২০২৪

পঞ্চগড়ে ভারতে অনুপ্রবেশের সময় শিশুসহ আটক ৬

মোঃএনামুল হক, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় শিশুসহ ৬ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন, নগদ ৮ হাজার টাকা ও ১০ আনা স্বর্ণের বিভিন্ন গহনা জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে বিজিবির ৫৬ নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। এর আগে, রাতে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দোয়ালপাড়া এলাকার সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলাধীন ডাবরী জিনেস্বরী গ্রামের ধীরেন্দ্রনাথ রায়ের ছেলে গনেশ রায় (৪৩), গনেশ রায়ের স্ত্রী ববিতা রায় (৩৬), তাদের ছেলে দৃশ্য রায় (১০), মাহানপুর গ্রামের ভুট্ট রায়ের ছেলে দেবেন্দ্র রায় (২২), জতমুকুন্দুপর গ্রামের ফনি রায়ের ছেলে জয়ন্ত রায় (১৯) এবং মাহানপুর গ্রামের রাজেন্দ্রনাথ রায়ের ছেলে রিপন রায় (১৯)।

বিজিবি জানায়, পঞ্চগড় সদর উপজেলার ঘাগড়া বিওপি সীমান্ত পিলার ৭৪৯/২০-এস হতে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ালপাড়া নামক স্থান দিয়ে অবৈধভাবে কয়েকজন বাংলাদেশি ভারতে অনুপ্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা৷ পরে অভিযান পরিচালনা করে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৪ জন পুরুষ, ১ জন নারী ও একজন শিশুাসহ মোট ৬ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়েছে।অপরদিকে জিজ্ঞাসাবাদে আটকরা জানান তারা ভারতে অনুপ্রবেশের উদ্দেশ্যে দিনাজপুর জেলার চক্রের মাধ্যমে ১ লক্ষ টাকার বিনিময়ে তারা সীমান্তবর্তী এলাকায় আসেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram