ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:৫৭
logo
প্রকাশিত : অক্টোবর ১৯, ২০২৪

মাদারীপুরে মুদি দোকানিকে হাতুড়িপেটা করে ৪ লক্ষাধিক টাকা ছিনতাই

দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মাদারীপুরের শিবচরে এক মুদি দোকানিকে হাতুড়িপেটা করে চার লক্ষাধিক টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাত আনুমানিক ৯টার দিক জেলার শিবচর উপজেলার পাঁচ্চর বাজারের মুদি ব্যবসায়ী বনিক ট্রেডার্সের মালিক কমল বনিক তার দোকানের কর্মচারী জগা বনিককে নিয়ে বাড়ি ফিরছিল। বাড়ির কাছাকাছি আসলে ৩-৪ জন মুখোশধারী দুর্বৃত্ত তাদের গতিরোধ করে হাতুড়ি দিয়ে ব্যবসায়ী কমল বনিকের ওপর হামলা করে।

এসময় দুর্বৃত্তরা তাকে হাতুড়ি দিয়ে মাথায়, বুকসহ শরীরের বিভিন্ন অঙ্গে পিটিয়ে গুরুতর আহত করে তার সাথে থাকা ৪ লাখ ২০ হাজার টাকা ও মূল্যবান কাগজপত্রসহ ব্যাগ নিয়ে পালিয়ে যাযর। পরবর্তীতে তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহতাবস্থায় কমল বনিককে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। এরপর উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত কমল বনিক পাঁচ্চর এলাকার অনিল বনিকের ছেলে। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

শিবচর থানার ওসি মোকতার হোসেন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। দোষীদের ধরতে অভিযান চলছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram