ঢাকা
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৩৯
logo
প্রকাশিত : অক্টোবর ১৯, ২০২৪

সাতকানিয়ায় মূল্য তালিকা না থাকায় জরিমানা

রমজান আলী,সাতকানিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি: বাজার মনিটরিং কার্যক্রমের অন্তর্ভূক্ত সাতকানিয়া উপজেলার কেরানীহাট বাজারের অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।(১৯অক্টোবর) সকাল ১১ টার সময় এই অভিযান পরিচালনা করেন।

এসময় মুদি দোকানে মূল্য তালিকা না থাকা এবং ক্রয়রশিদ সংরক্ষণ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১/ আবাছার উদ্দিন (৪৫), পিতা- নুরুল হক কে ৩,০০০(তিন হাজার টাকা) অর্থদণ্ড দেয়া হয় ২/ ভাস্কর পাল (৫২), পিতা- সচিন্দ্র পাল কে ১,০০০ (এক হাজার টাকা) অর্থদণ্ড প্রদান কার হয় এবং ৩। রেজাউল করিম, (২৪) পিতা- মমতাজ আলী কে ৫,০০০ কে অর্থদণ্ড প্রদান কার হয়। ৩টি মামলায় মোট ৯,০০০ (নয় হাজার টাকা) জরিমানা করা হয়। মাংসের দোকান, মুরগীর দোকান, ডিমের দোকান, সবজির দোকান এবং পাইকারি মুদি দোকানকে এই জরিমানা এবং  সকল পণ্য বিক্রেতাকে আবশ্যিক ভাবে পণ্য ক্রয়ের ভাওচার সংরক্ষণ, দোকানের মূল্য তালিকা প্রদর্শন সহ বাজার পরিচ্ছন্নতার বিষয়ে পরামর্শ দেয়া হয়। এছাড়াও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃ‌দ্ধির পেছ‌নে জ‌ড়িত অসাধু ব্যবসায়ীদের ক‌ঠোর সতর্কবার্তা দেয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মিল্টন বিশ্বাস। উক্ত অভিযানে ছরওয়ার কামাল, স্যানিটারী ইন্সপেক্টর, সাতকানিয়া, চট্টগ্রামসহ পুলিশ বাহিনী ও আনসার বাহিনীর সদস্যরা এবং ছাত্র সমাজের প্রতিনিধিরা সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে উপজেলা প্রশাসন, সাতকানিয়া, চট্টগ্রামের অভিযান অব্যাহত থাকবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram