ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৫৫
logo
প্রকাশিত : অক্টোবর ২১, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে ৩টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেয়ার পর আরও ২টি বন্ধের দাবিতে ম্যাজিস্ট্রেট অবরুদ্ধ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কলয়াদিয়াড় এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে স্মার্ট, সনি-১ ও সনি-২ ইটভাটা ভেঙে দেওয়া হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম।

এসময় উত্তেজিত জনতা আরও দুটি ইটভাটা বন্ধের দাবি জানান। কিন্তু ওই ভাটাগুলোর বৈধ কাগজপত্র আছে দাবী করে ফিরে আসার চেষ্টা করেন ম্যাজিস্ট্রেটরা। সে সময় তাদের ঘিরে ধরে অবরুদ্ধ করে রাখে স্থানীয় জনতা। এ সময় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। দুপুর একটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত অবরুদ্ধ থাকেন অভিযানে নেতৃত্ব দেয়া ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামসহ অন্যরা।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো.আব্দুস সামাদ। জেলা প্রশাসক জানান, ম্যাজিস্ট্রেটসহ অবরুদ্ধ সকল কর্মকর্তাদের উদ্ধারে ঘটনাস্থলে সেনাবাহিনী পাঠানো হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram