ঢাকা
৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:২৭
logo
প্রকাশিত : অক্টোবর ২২, ২০২৪

মা‌টিরাঙ্গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: গণহত্যাকারী খুনীদের বিচার, আওয়ামীলীগ, যুবলীগ, ও ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে আজীবন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাটিরাঙ্গা উপজেলা শাখা।

মঙ্গলবার (২২‌ অক্টোবর) সা‌ড়ে ১১টার দি‌কে মা‌টিরাঙ্গার বি‌ভিন্ন স্কুল, ক‌লেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে বি‌ক্ষোভ মি‌ছিল‌টি মা‌টিরাঙ্গা উপ‌জেলা চত্বর থে‌কে শুরু ক‌রে‌ পৌর শহর প্রদ‌ক্ষিণ ক‌রে তবলছড়ি চত্বর এ‌সে এক সমা‌বেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মা‌টিরাঙ্গা প্রতি‌নি‌ধি আমির হেসেন রনি, কামাল হোসেন সজিব, আদনান হাসনাত স্বাধীন, ফয়েজউল্যাহ মীর প্রমুখ বক্তব্য রা‌খেন।

সাধারণ ছাত্র-জনতাকে পাখির মতো গুলি করে হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে জানিয়ে বক্তারা বলেন, গুম খুনের সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচারের পাশাপাশি শেখ হাসিনাকে অবিলম্বে দেশে এনে ফাঁসি কার্যকর করতে হবে এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ কে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে আজীবন নিষিদ্ধ করতে হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram