ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫৫
logo
প্রকাশিত : অক্টোবর ২২, ২০২৪

গুরুদাসপুরে ইউএনও’র বাজার মনিটরিং, ৫ ব্যবসায়ীকে জরিমানা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বিভিন্ন হাট-বাজার মনিটরিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সালমা আক্তার। মঙ্গলবার দুপুরে পৌরসদরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ও বাজার মনিটরিং করেন ইউএনও।

এসময় অব্যবস্থাপনা, নোংরা পরিবেশ, নির্ধারিত মূল্য তালিকা না থাকাসহ চড়ামূল্যে পণ্য বিক্রির অপরাধে পাঁচ দোকানদারকে বিভিন্ন ধারায় ৬ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। বাজার মনিটরিংয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসাদুল ইসলামসহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউএনও সালমা আক্তার বলেন, নিত্যপণ্যের বাজারে পণ্যমূল্য স্থিতিশীল রাখতে আমাদের নিয়মিত বাজার মনিটনিং অব্যাহত রয়েছে। দোকানের পণ্য তালিকা দেখে ও সরকার নির্ধারিত মূল্যে ক্রেতাদের পণ্য ক্রয় করার অনুরোধ করেন। পাপাপাশি প্রত্যেক দোকানদারকে পলিথিন ব্যাগ ব্যবহার করতে নিষেধ করেন তিনি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram