ঢাকা
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:৫০
logo
প্রকাশিত : অক্টোবর ২৩, ২০২৪

কাপাসিয়ায় অতিরিক্ত দামে পণ্য বিক্রি, ৬ ব্যবসায়ীকে জরিমানা

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অতিরিক্ত দামে পণ্য বিক্রির দায়ে ৬ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে কাপাসিয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম লুৎফর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানকালে বিভিন্ন দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও অতিরিক্ত দামে পণ্য বিক্রির অপরাধে ৬ ব্যবসায়ীকে ২১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় পণ্য সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় এবং পণ্যের ক্রয় ও বিক্রয়ের পাকা রসিদ সংরক্ষণসহ মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখার নির্দেশনা প্রদান করা হয়।

জনস্বার্থে বাজার মনিটরিং কার্যক্রম মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলে ইউএনও জানান।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram